1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৫২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ প্রাইভেট পড়ানোর নাম করে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে নড়াইলের কালিয়ায় হাফেজ আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ।

উপজেলার নিধিপুর গ্রামে ঘটেছে ওই শিশু ধর্ষনের ঘটনা। আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। আজ শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দীর্ঘ দিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারি ওই শিশুটি অন্য শিশুদের সাথে মক্তবে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তবের ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষন করে। এরপর শিশুটির হাতে ১০টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসিরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার সকালে শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষিতার বাবা বাদি হয়ে আব্দুর রহমানকে আসামী করে নড়াগাতি থানায় মামলা একটি দায়ের করেছেন।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, দায়েরকৃত মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews