এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- ৭ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা কালীন সময় যখন বাল্যবিবাহের হিড়িক। ঠিক তখনই নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সংবর্ধনা পেলেন এসএসসি পরীক্ষার্থী মোনালিশা আক্তার।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থ মোনালিসা অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাহসিকতার পুরস্কার হিসেবে সংবর্ধিত করলেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বড়লই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানী আঙ্গুর সহ বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষক ছাত্র ছাত্রী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।