জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
০১.০৩.২০২৫ শনিবার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকায় অটোরিকশা চালককে খুন করে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১ মার্চ) সকালে উপজেলার এগারো মাথা এলাকায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার এগারো মাথা এলাকায় ধান ক্ষতে একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ খবর দিলে পুলিশ মরদেহ টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায় মরদেহটি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি গ্রামের নুরনবী মিয়ার পুত্র বেলাল মিয়া (২৬ )।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মাথায় ১২-১৩ টি আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার স্থান নাগেশ্বরী থানার অধীনে হওয়ায় ওই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।