1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নলছিটি সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন চৌধুরীর ঘুষ গ্রহণের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচিত হয়েছেন ঐ কর্মকর্তা।

সোমবার (১০ এপ্রিল) ৪ মিনিট ৩৪ সেকেন্ডের ঘুষ নেওয়া ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নলছিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্নজনের ফেসবুক আইডিতে ওই ভিডিওটিতে দেখা যায়। তাতে কমেন্ট বক্সে উপজেলা সমাজসেবা কার্যালয় সম্পর্কে অনেকে লিখেছেন ‘ঘুষ ছাড়া কোনো কাজ সম্ভব হচ্ছে না।’

ঘটনার সন্ধান করতে গেলে যে তথ্য পাওয়া যায় তাহলো, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের কায়েদাবাদ জামিয়া আযীযিয়া এতিমখানার পরিচালক আব্দুল জলিলের কাছ থেকে তার অফিস সহায়ক ফারুক হোসেন ১ হাজার টাকা, আরেক পিয়নকে ৫০০ টাকা এবং সমাজসেবা কর্মকর্তা ৩ হাজার ৫০০ টাকা উৎকোচ নিয়েছেন। যা ঐ ভিডিওটি দেখে এমনটাই প্রমান মেলে।

তবে অভিযোগের বিষয় জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমার দপ্তরের পিয়নকে কিছু কাগজ ফটোকপি করার জন্য ৫০০ টাকা দিয়ে গেছে এতিমখানার লোকজন। আর আমার টেবিলের উপর রাখা ফাইলের ভিতর যে টাকার ভিডিও আপনারা দেখেছেন সেটা আমার অন্য টাকা।’

ঝালকাঠি সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews