1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮০ Time View

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজন ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। এছাড়াও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।

নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, আজ রোববার (৩০এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।

বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews