1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নলছিটিতে ইউপি নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪১৭ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় গত (২১ জুন) ২০২১ অনুষ্ঠিত নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বাতিলকৃত ভোট পুনরায় যাচাই-বাছাই করে গননারও দাবি জানানো হয়।

গত সোমবার (২৮ জুন) দুপুরে নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোসাঃ নার্গিস সুলতানা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা, নাচনমহল ইউনিয়ন এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন গত ২১ জুন অনুষ্ঠিত নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কলম প্রতীকের একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন। ভোটের দিন ডেবরা দাখিল মাদ্রাসা কেন্দ্র ও ডেবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি পরিলক্ষিত হয়।

তিনি আরো বলেন, অনেক ব্যালট পেপারের মুড়িতে ভোটারদের আঙ্গুলের ছাপ নেই। এধরনের ৮৪ টি ব্যালট মুড়ি পাওয়া গেছে। আমার কিছু ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। আমি মনে করি এখানে একটি চক্র পরিকল্পিত ভাবে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করে আমাকে ১০৮ ভোটে পরাজিত করা হয়েছে।

আবেদনে উল্লেখিত কেন্দ্র সমুহের ভোট পুনঃ গননা ও বাতিলকৃত ব্যালটসমুহ পুনরায় যাচাই-বাছাই করা হয় তার সুব্যবস্থা চেয়ে অভিযোগ দাখিল করেন তিনি।

বই প্রতীক নিয়ে বিজয়ী ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী নিলুফা বেগম বলেন, আমি নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও কারচুপি করিনি। জনগণ স্বাধীন ভাবে ভোট প্রয়োগ করেছে, আমি তাদের ভোটে বিজয়ী হয়েছি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা,নাচনমহল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews