1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীর শিবপুরে জমি দখ*লের মহড়া: আওয়ামী লীগ নেতার ছত্রচ্ছায়ায় যুবককে পি*টিয়ে র*ক্তাক্ত

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩২৯ Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া এলাকায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় মো. সাদেক সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।গতকাল এই ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী মো. সাদেক সরকার জানান, পুটিয়া পশ্চিমপাড়ায় তাঁদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে শাহিন সরকার, নিজাম সরকার, বকুল আলী ও আনছারী সরকারের সঙ্গে। এরই জেরে তার বাড়ির সামনে গিয়ে অভিযুক্তরা তার ভাইয়ের গাড়িতে ভাঙচুর চালায়। তিনি বাধা দিতে গেলে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করে। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর ভাই মো. তারেক সরকার অভিযোগ করে বলেন, “এই হামলার মূল পরিকল্পনাকারী হলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. বিল্লাল হোসেন। তাঁর প্রত্যক্ষ ইঙ্গিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং সেই প্রমাণ হিসেবে তাঁর বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তোলা ছবি আমাদের কাছে রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন,এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্যে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, “বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

এ বিষয়ে শিবপুর থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, “অভিযোগ পাওয়া গেছে, আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews