1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীতে সাংবাদিকের উপর সন্ত্রা*সী হাম*লা, ৩ লাখ টাকা ছিন*তাই

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৪ Time View

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক কাজী শরীফুল ইসলাম শাকিল। তিনি মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি।

বুধবার (১১ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। শাকিল জানান, তিনি নিহত হাফেজ আবুল কালামের স্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র প্রবাসী বোনের পাঠানো কিছু অর্থ পৌঁছে দিতে গিয়েছিলেন। এ সময় হাররদিয়া গ্রামের চিহ্নিত মাদকসেবী ও চাঁদাবাজ মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে রক্তাক্ত জখম করে এবং জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণ ও গুমের চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সন্ত্রাসীরা এ সময় পালিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, হামলাকারীরা প্রবাসী নারী কর্তৃক ইয়াতিম সন্তানের জন্য পাঠানো প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, অভিযুক্ত আব্দুল জব্বার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

ঘটনার পর সাংবাদিক শাকিল মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews