1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীতে চার দিনে ১০৬ আসামি গ্রেপ্তার, কুখ্যাত ডাকাত ও বিপুল পরিমাণ মাদকসহ আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৫ Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলাজুড়ে চার দিনব্যাপী পুলিশের বিস্তৃত ও পরিকল্পিত বিশেষ অভিযানে তোলপাড় শুরু হয়েছে। ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জেলা পুলিশের নেতৃত্বে প্রতিটি থানায় একযোগে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোট ১০৬ জন আসামিকে। যাদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত, শীর্ষ মাদক ব্যবসায়ী এবং একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান-এর নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে চিরুনি তল্লাশি চালানো হয়। চার দিনের এই অভিযানে প্রথম দিন ২৯ জন, দ্বিতীয় দিন ২৮ জন, তৃতীয় দিন ৩০ জন ও চতুর্থ দিনে ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানা:মরিচাকান্দি এলাকায় চালানো অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোছা: রুবিয়া আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে। রায়পুরা থানা:অভিযানে ১ কেজি গাঁজাসহ ধরা পড়ে আরেকজন মাদক ব্যবসায়ী। মাধবদী থানা:ভগিরথপুরে ২১ পিস ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধেও রয়েছে ৪টি পুরোনো মামলা। ডিবি পুলিশ (নরসিংদী):সদর থানাধীন বানিয়াছল এলাকায় ৮০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। তাদের একজন মনির মিয়ার বিরুদ্ধে রয়েছে ৫টি মামলা।পলাশ থানা: ২১ পিস ইয়াবাসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।শিবপুর মডেল থানা: অভিযানে ধরা পড়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা কুখ্যাত ডাকাত আমিন সরকার ওরফে সোহাগ ওরফে আমিন ডাকাত (২৮) এবং তার সহযোগী মঞ্জু (৩৪)। আমিন সরকারের বিরুদ্ধে রয়েছে ১৭টি মামলা, যার সবই বিচারাধীন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সাঁড়াশি অভিযান চলবে প্রতিনিয়ত। মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও পলাতক আসামি ধরতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত থাকবে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন,
“আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, ছাড় নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান আরও বিস্তৃত আকারে চালানো হবে।”

নরসিংদীর সাধারণ মানুষ পুলিশের এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই জানান, এভাবে ধারাবাহিক অভিযান চললে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যকলাপ থেকে জেলা অনেকটাই মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews