1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

নরসিংদীতে চাঁ দা দিতে অস্বীকৃতি—সিএনজি চালককে প্রকাশ্যে মা রধ র

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দিনদুপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক সিএনজি অটোরিকশা চালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় এলাকাজুড়ে তুমুল ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ব্যস্ত সড়কে ঘটে এ নির্লজ্জ ঘটনা।

চালক জানান, প্রতিদিনের মতো যাত্রী নিয়ে রাস্তা ধরে এগোচ্ছিলেন। হঠাৎই স্থানীয় এক চাঁদাবাজ চক্র তার সিএনজি থামিয়ে জোর করে চাঁদা দাবি করে। তিনি প্রতিবাদ করে বলেন, “কামাই করতে গিয়ে কষ্টে টাকা রোজগার করি, সেই টাকা দিয়ে চাঁদা দেব কেন?” —এ কথা শুনেই দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

তারা সিএনজি থেকে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এসময় একজন চিৎকার করে বলে—
“চাঁদা কেন দিবি না! আমাদের আত্মীয়রা এখানে কামাই করে টাকা দিয়ে গেছে—আমরা কি ফাও বসে আছি নাকি?”

ঘটনার আকস্মিকতায় পথচারী ও স্থানীয়রা হতভম্ব হয়ে পড়ে। কেউ কেউ এগিয়ে এসে চালককে রক্ষা করার চেষ্টা করেন। পরে তারা আহত চালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই এই সড়ক এলাকায় পরিবহন শ্রমিকদের ওপর চাঁদাবাজদের দৌরাত্ম্য চলছে। চালকদের কাছ থেকে জোর করে প্রতিদিন টাকা আদায় করা তাদের নিয়মে পরিণত হয়েছে। কেউ অস্বীকৃতি জানালেই হামলা, গালাগালি, হয়রানি—এ যেন নিত্যদিনের ঘটনা।

একজন দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন,
“মানুষ খেটে খেয়ে বাঁচতে চায়। কিন্তু এরা মানুষের কষ্টের ওপর ভর করে রাজত্ব করে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ কখনোই নিরাপদ হবে না।”

এ ঘটনায় এলাকায় হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চাঁদাবাজ চক্রের গ্রেফতার ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews