1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীতে এশিয়ান টিভির সাংবাদিক মেহেদী হাসানের উপর হা*মলার প্রতি*বাদে সাংবাদিকদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৯৭ Time View

নরসিংদী প্রতিনিধিঃ
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কোবিরে উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

রবিবার (১৮ মে) সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল মিয়া, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য ঈদুল ফিতর, মাইটিভির সাংবাদিক মো: হৃদয়, জিটিভির সাংবাদিক হিমেল, কাল বেলার জেলা প্রতিনিধি মো: রানা,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদসহ বিভিন্ন প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও আওয়ামীলীগের দোসর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের ও তার ভাই খাইরুল হাসান কর্তৃক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অন্যায়-অবিচারের চিত্র তুলে ধরে জাতিকে সচেতন করে তোলেন। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তারা সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা এবং সরকারের উদাসীনতার কারণে আজ সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মেহেদী হাসান কোভিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ মে মেহেদী হাসান কোবির নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews