1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তাণ্ডব ; আ.লীগের সাবেক সভাপতি মুকুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৭৩ Time View

স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের মামলার ২য় আসামী ও গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (অব্যাহতিপ্রাপ্ত) সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন, গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ ৪৭জনের নাম উল্লেখ করে ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মূলহোতা ইমদাদুর রহমান মুকুল আত্মগোপনে চলে যান। পরে হবিগঞ্জ থেকে অন্য জেলায় পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুর রহমান মুকুলকে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

গত সোমবার (৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার দীর্ঘ শুনানি শেষে পত্র-পত্রিকা,ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত আসামী মুকুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মো. নুরুজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম বলেন, নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews