1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২২২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ
আজ বৃহস্পতিবার ২৮ জুলাই সকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য গঠনমূলক আলোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা ও মানসম্মত খাবার খাওয়া, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া, স্থানীয় ধর্মীয় নেতাদের সাথে মিটিং করে মানুষকে সচেতন করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যাংক লোনের সদ্ব্যবহার, ডিউটি ইনচার্জ ব্যতীত মোবাইল ফোন ব্যবহার না করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ দেন। এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি বা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় কে অবহিত করার জন্য পরামর্শ দেন। কল্যাণ সভায় তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ সময় জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ নড়াইল জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews