1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নওগাঁয় সাত ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৫ Time View

নাহিদ হাসান নওগাঁ জেলাঃ

নওগাঁয় মহাদেবপুর উপজেলায় একই মহাসড়কে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে প্রাইভেট কারে স্বামী-স্ত্রী ও সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত। দুর্ঘটনায় নিহতের স্ত্রী পূজা রানী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ফুফাতো ভাই সত্যম কুমার ঢাকাপ্রকাশ-কে বলেন, উপজেলার শিকারপুর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে করে রথীন্দ্রনাথ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পূজা রানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁয় প্রাইভেট কার খাদে পড়ে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঢাকাপ্রকাশ-কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর ওই মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এদিন বেলা সাড়ে ১২টার দিকে একই উপজেলার একই মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ডস্টরের পাশে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews