মো. নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ–
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম আহমেদ উপজেলার আলহেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজের ছাত্র ও সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের পল্লী চিকিৎসক মোঃ গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃৃৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলার সাপাহার-পোরশা রোডে নিশ্চিন্তপুর মোড় নামক এলাকায় মোটরসাইকেল নিয়ে পৌঁছালে তার মোটরসাইকেলের সামনে একজন পথচারী আসে। তাকে বাঁচানোর জন্য দ্রুত মোটরসাইকেলে ব্রেক করলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস এসে তাকে চাপা দিয়ে যায়। এতে সে শরীরে ও মাথায় গুরুতর আঘাত পায় এবং মাথা থেকে প্রচুর রক্তপাত হয়।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পূর্বরাত আড়াইটার দিকে সিয়াম না ফেরার দেশে পাড়ি জমায়।
সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আল মাহমুদ বলেন, দূর্ঘটনার খবর আমরা স্থানীয় ভাবে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের এখনো কেউ জানায়নি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।