1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নওগাঁয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বিপ্লব গ্রেফতার

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২১৪ Time View

মো নাহিদ হাসান নওগাঁঃ

নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মোঃ আতাউর রহমান (৩৫) শান্ত বিপ্লব’কে দুই টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২১ আগস্ট রাত সাড়ে ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন চেরাগপুর ইউনিয়নের আজিপুর গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মোঃ আতাউর রহমান (৩৫)শান্ত বিপ্লব, সাং- চেরাগপুর (আজিপুর), থানা- মহাদেবপুর থেকে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আতাউর রহমান (৩৫) শান্ত বিপ্লব নওগাঁ জেলার একজন শীর্স অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ০৫ টি ডাকাতি, ০১ টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ১৬ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আতাউর রহমান (৩৫) শান্ত বিপ্লব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত। সে এলাকায় অপরাধ সংঘঠনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেত। আবার কিছুদিনপর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ সংঘটিত করত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews