1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী অভিজিত সাহাকে (৩২) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

আজ বুধবার দুপুরে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের বাটার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিজিত সাহা নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বিমল সাহা’র ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ব্যবসায়ী অভিজিত সাহাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড দেন আদালত। আসামী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা হয়। এরপর মঙ্গলবার রাতে নওগাঁ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অভিজিত সাহা একজন সাজাপ্রাপ্ত আসামী। তাঁর বিরুদ্ধে চেকের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথীপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews