1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

ধানের শীষের প্রচারে নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২০১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

এ দিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কালনা সেতুর টোল প্লাজায় সমবেত হন। এ সময় ঢাকা থেকে সড়ক পথে সেখানে পৌঁছান নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস.এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবিসহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জেলার নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।

এরপরই ধানের শীষ প্রতীকের এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে জেলার নেতৃবৃন্দরা নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধানের শীষ প্রতীকের মিছিল ও পথসভা করেন।

এ সময় জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করতে। আমরা সেভাবেই কার্যক্রম শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে। আন্দোলন-সংগ্রামে যাঁরা ত্যাগী, তাঁদের অবশ্যই দল মূল্যায়ন করবে।

অন্যদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আন্দোলন ও সংগ্রামের দল। আমাদের দলে কোন্দল নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা সহনশীলতার মধ্যে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নের বিষয়টি দলের নেতৃত্বই নির্ধারণ করবেন। তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews