এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রাম ধরলা সেতুতে পুলিশ চেকপোস্ট ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা উক্ত চেকপোস্ট উদ্বোধন করেন। এর মাধ্যমে মাদক উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং কুড়িগ্রাম থানাধীন ধরলা সেতু সহ নদীর বাঁধ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করেন তিনি। তিনি বলেন এলাকার সাধারন মানুষ উক্ত “চেকপোস্ট” উদ্বোধন হওয়ায় ধরলা ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া সহ ইভটিজিং, ছিনতাই ও বখাটেদের উৎপাত কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এবং জেলার সকল জনসাধারণকে পুলিশিং কাজে জেলা পুলিশ, কুড়িগ্রামকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ কাজীউল ইসলাম মেয়র কুড়িগ্রাম পৌরসভা,মোঃ সাইদুর রহমান ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান, আজহার ইঞ্জিনিয়ার রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টস মোঃ মোস্তাফিজার রহমান বিশিষ্ট ঠিকাদার
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কুড়িগ্রাম, আল মাহমুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল, কুড়িগ্রাম, উৎপল কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কুড়িগ্রাম, কল্লোল কুমার দত্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর), কুড়িগ্রাম
সুমন রেজা সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী, সার্কেল কুড়িগ্রাম, এ এইচ এম মাহফুজুর রহমান সিনিয়র সহকারী পুলিশ সুপার রৌমারী সার্কেল, কুড়িগ্রাম, খান মোঃ শাহরিয়ার অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা, কুড়িগ্রাম সহ জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ ও কুড়িগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।