মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও নিয়ামতপুর উপজেলার বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মহিলা ইউপি মেম্বার মঞ্জুয়ারা বেগম ।
এক শুভেচ্ছায় মঞ্জুয়ারা বেগম বলেন, কোরবানির ঈদ যা আমাদের ত্যাগের মহিমা শিক্ষা দেয়। কারণ কুরবানীর ঈদ যতটানা পশু কুরবানী দেয়ার মাধ্যমে পালিত হয় তার চেয়েও বেশি উত্তম ভাবে আল্লাহর রাস্তায় কুরবানী তথা মনের হিংসা-বিদ্বেষ মনের পশুত্বকে কোরবানি দেওয়া বুঝায়। কুরবানির ঈদ হাঁসতে শেখায়, ভালবাসতে শেখায়, তাগের মহিমা শেখায়। এ ঈদে আমরা বিভিন্ন ধরণের পশু কুরবানি করে থাকি, যার মধ্য দিয়ে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি পালন করা হয়। সকল ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
তিনি আরো বলেন, গেল দুই বছর করোনাকালের বিধিনিষেধ শেষে স্বাভাবিক পরিবেশে এবার পালিত হবে ঈদুল আজহা । এই পরিস্থিতি বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ যাপন করা উচিত।
সেই সাথে নিয়ামতপুর উপজেলার সকল পরিবারের ও সকল রাজনৈতিক নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন মঞ্জুয়ারা বেগম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।