রাকিব হোসেন:
১৩ ডিসেম্বর ২০২৩ (বুধবার) দুষ্কৃতকারী গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রেললাইন কেটে রাখায় ভাওয়াল গাজীপুর-জয়দেবপুর জংশন সেকশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লোকোমাস্টারগন সহ বহু যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৯০৭ নং লোকোমোটিভটির অবস্থা বেশ খারাপ! ইঞ্জিনে ৭ জন মুরগী ব্যাবসায়ী ছিলেন। উল্টিয়ে পড়ার কারনে এর ভিতরে একজন সেখানেই মৃত্যুবরণ করেন এবং একজনের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাকে সদরে পাঠানো হয়েছে। এছাড়াও ৭ জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি বহু যাত্রী আহত হয়েছেন। ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর প্রবেশের আগে আউটারের ২০০ থেকে ২৫০ ফিট উত্তরে রেল লাইন কেটে রাখার কারনে লাইনচ্যুত হয় ভোর সোয়া ৪ টার দিকে। ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌছেছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা হতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় বর্তমানে বিকল্প পদ্ধতিতে টঙ্গী দিয়ে ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ রুটে সকল আন্তনগর চালাবে কর্তৃপক্ষ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।