1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

দহগ্রামে বন্ধুর হাতে বন্ধু খুন,খুনি গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৩৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোরের তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বন্ধু বিরুদ্ধে।

এ ঘটনায় অপর বন্ধু আইয়ুব আলী (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনরর ছেলে।

গ্রেফতারকৃত আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর হতে অটোরিকশা নিয়ে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মদ পানের পর একপর্যায়ে আসামি আইয়ুব আলী রশি দিয়ে রফিকুলকে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে আসামি আইয়ুব আলী রফিকুল এর মৃতদেহ তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখে। পাটগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তিস্তারচর থেকে মরদেহ উদ্ধার করে আইয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews