1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

দক্ষিণ সুরমা থানার নতুন ওসি শামসুদ্দোহা

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২১২ Time View

সিলেট প্রতিনিধিঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল করা হয়েছে। নতুন ওসি হয়ে আসছেন মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি এসএমপি কোর্টে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। মো. কামরুল হাসান তালকুদারের স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুদ্দোহা। দক্ষিণ সুরমা থানায় সদ্য পদায়নকৃত ওসি শামসুদ্দোহা এসএমপি’র মোগলাবাজার এবং সিলেট জেলা পুলিশের কানাইঘাট ও বিশ্বনাথ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ সুরমা থানায় ওসি বদলের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
বর্তমানে দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল হাসান। এর আগে তিনি দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে এক আদেশে তিনি দক্ষিণ সুরমা থানার ওসি হন। এ থানায় দায়িত্ব পালনকালে কামরুল ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে তিনি শ্রেষ্ঠ ওসি মনোনীত হন। এবার তাঁকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন’ বা ‘এবিপিএন’-এ পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews