1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

তিন মাসের সাজা নিয়ে পলাতক ছিলেন ৪০ বছর

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ একটি প্রতারণা মামলায় ১৯৮৩ সালে তিন মাসের সাজা হয়েছিলো মো. আনোয়ার হোসেন নামের ২৭ বছর বয়সী এক যুবকের। রায় ঘোষনার পর থেকেই আসামী ছিলেন পলাতক। দন্ডপ্রাপ্ত হওয়ার ৪০ বছর পর আসামীকে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশ। 

সাজাপ্রাপ্ত ২৭ বছরের সেই যুবক এখন ৬৭ বছর বয়সী বৃদ্ধ। ২৫ সেপ্টেম্বর সোমবার রাত আটটার কিছু আগে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর রহমান ফেরারী আসামী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ‘গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মোহম্মদ মমিন উদ্দিন ওরফে মন্তাজ মিয়ার ছেলে। ১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছিলো এই আসামীর বিরুদ্ধে। তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে তিন মাসের কারাদন্ড দেয়। গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার।’

আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতারের পর ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews