লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
বর্তমান সরকারের দেশ ব্যাপি ধারাবাহিক উন্নয়নমুলক কর্মকান্ডের অংশ হিসেবে নড়াইল জেলায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রামকে শহরে পরিণত করতে বর্তমান সরকারের প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে বিদ্যুৎ গতিতে। রাস্তা-ঘাট সংস্কারের পাশাপাশি চরাঞ্চলের প্রতিটি পরিবারকে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। চিকিৎসা খাতেও এসেছে আমুল পরিবর্তন। দেশের অন্যান্য জেলা-উপজেলায় সরকারের উন্নয়ন কাজের চিত্র গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হলেও নড়াইলে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারনে তা হচ্ছেনা। ফলে সরকারের চিকিৎসা, শিক্ষাসহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানতে পারছেনা সাধারণ মানুষ। এমনকি গণমাধ্যমকর্মীদের কাছেও তথ্য গোপন করছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। বিশেষ করে নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সরকারের উন্নয়ন কাজের তথ্য গোপন করতে মরিয়া হয়ে উঠেছেন পিআইও মোসা: নাসরিন সুলতানা নিজেই। গত ৩০ জুলাই নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ নড়াইল সদর উপজেলার ২০২২-২০২৩ অর্থ বছরে টিআর, কাবিখা প্রকল্পের তালিকা চেয়ে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করেন। আবদনের ২০ কর্মদিবসের মধ্যে আবেদনকারিকে তথ্য প্রদান করতে হবে। কিন্তু আবেদনের দুই মাস ২১দিন পার হয়ে গেলেও তথ্য প্রদান করনে নি নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন।
এ বিষয়ে সাংবাদিক কাজী আশরাফ বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করেছে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। কিন্তু জনস্বার্থে বর্তমান সরকারের উন্নয়ন কাজের প্রকল্পের তালিকা না দিয়ে সদর উপজেলা পরিষদের চেয়রম্যানের সাথে যোগাযোগ করতে বলেন পিআইও নাসরিন সুলতানা।
কথা হয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানার সাথে। তিনি বলেন, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ টিআর কাবিখার প্রকল্পের তালিকা চেয়ে আমার কাছে লিখিত আবেদন করেছেন। আমি তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্ময় করতে বলেছি।
এ দিকে বিশুদ্ধ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা সকলেরই দায়িত্ব। কিন্তু নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কর্তৃক তথ্য গোপনের বিষয়টি ভিন্নভাবে দেখছেন সচেতন মহল।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।