1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ডিবি পুলিশের জালে কোম্পানীগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দীন

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৭৭ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী জালাল উদ্দীন আটক হয়েছেন।
সিলেট জেলার চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মহোদ্বয়ের নির্দেশনায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ তথা সিলেট জেলা গোয়েন্দা শাখা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনার ইকবাল হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অদ্য ০৭/০৬/২৪খ্রি. সকাল ১০.০০ ঘটিকার সময় সিলেট শহর হইতে কোম্পানীগঞ্জ থানার দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ থানার ডাকাতি কান্দি গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র। তিনি বিভিন্ন মামলায় সাজা পরোয়ানা সহ মোট ০৪ (চার)টি মামলার গ্রেফতারী পরোয়ানায় পুলিশি গ্রেফতার এড়াতে আত্বগোপনে ছিলেন। তাহার বিরুদ্বে সিলেট এর বিশ্বনাথ থানায় এফআইআর নং-২, তারিখ- ০৩ আগস্ট, ২০১৫;- ধারা- ২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এফআইআর নং-৯, তারিখ- ১৬ মে, ২০০৯; ধারা- ২৫B. ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, এসএমপি এর জালালাবাদ থানার ,এফআইআর নং-০৫, তারিখ- ০৪ অক্টোবর, ২০১৩, ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং এফআইআর নং-৯/১১৬, তারিখ-১৩ জুলাই, ২০১৭; ধারা-২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,এয়ারপোর্ট থানার এফআইআর নং-১৩/৪৭, তারিখ-১৬ ফেব্রুয়ারি, ২০২২;ধারা-৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮;এবং কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ-১৯ ডিসেম্বর, ২০১৭; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলাগুলো বিজ্ঞ আদালতে চলমান আছে। তাহাকে একটি মামলায় দুই বছর সাজা সহ মোট চারটি গ্রেফতারি পরোয়ানায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান আছে।
স্বাঃ/ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সিলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews