1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠি সদর হাসপাতালে ডাক্তার না হয়েও রোগী দেখছেন আরিফুল রহমান আরিফ 

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

ঝালকাঠি সদর হাসপাতালে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা পড়ুয়া ইন্টার্নি করেন আরিফুল রহমান আরিফ। জানাগেছে ঝালকাঠি সদর হাসপাতালে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ১১০ নম্বর কক্ষে বসে রোগী দেখছেন ও ব‍্যাবস্থাপত্র দিচ্ছেন এবং ব্যবস্থাপত্রে তিনি নিজেই স্বাক্ষর করছেন। খোঁজ নিয়ে জানা যায় তিনি আসলে ডাক্তার না। তিনি মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে ঝালকাঠি মেডিকেলে ইন্টার্নি করছেন।

ডাক্তার না হয়েও কি করে রোগী দেখেন এবং রোগীর ব্যবস্থাপত্র দেন এবিষয় জানতে চাইলে আরিফুর রহমান আরিফ বলেন, আমি রোগী দেখতে পারবো ও ব্যবস্থাপত্র দিতে পারব। এসময় তার কাছে জানতে চাওয়া হয় তাকে কি ঝালকাঠি হাসপাতালে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে? তখন তিনি এ বিষয়ে এড়িয়ে যান এবং বলেন আমাকে মেডিকেল অফিসার আরএমও দায়িত্ব দিয়েছে আমি রোগী দেখছি ও ব্যবস্থাপত্র দিচ্ছি।

এ বিষয়ে ঝালকাঠি মেডিকেল অফিসার আরএম ও ডাক্তার মো. মেহেদী হাসান ছানি বলেন, আরিফুল রহমান আরিফকে কোন রোগী দেখতে বা কোন ব্যবস্থাপত্র দিতে বলা হয়নি। এরকমের যদি কিছু করে থাকে আমরা খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews