1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠির রাজাপুরে ভাড়াটে লোকজন দিয়ে পুত্রকে হত্যা করে পিতা, ন্যায় বিচারের দাবি

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৬১ Time View

মো, নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ– রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে মো. আমির হোসেন তার পুত্র সিরাজুল ইসলাম ওরফে আলআমিন (২০)কে ৫০হাজার টাকা চুক্তিতে ভাড়াটে লোকজন দিয়ে হত্যা করায়। নিজেই আবার হত্যা মামলার বাদী হয়ে দু’জনকে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকালে এসআই মিজানুর রহমান পিতা আমির হোসেনসহ ৭জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার বিচারকার্যক্রম জেলা ও দায়রা জজ আদালতে চলমান আছে। আমির হোসেন মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করতে বিভিন্ন স্থানে ও লোকজনের কাছে দৌড় ঝাপ করেছেন। পুত্র হারানোর শোকে নিহত আল আমিনের মা মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন। তার পরিবারের পক্ষ থেকে মহামান্য আদালত ও সরকারের কাছে ন্যায় বিচার দাবী করেন স্বজনরা।

ঝালকাঠি প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আল আমিন’র ফুফাতো ভাই আ. বারেক, ও তার স্ত্রী রুবি বেগম এবং আরেক ফুফাতো ভাই ওবায়দুল হক আকনসহ আরো অনেকে।
মামলার নথিপত্র ও স্বজনরা জানান, সিরাজুল ইসলাম ওরফে আল আমিন গত ০৩-০৭-২০০৯ তারিখে হত্যার স্বীকার হয়। এঘটনায় আমির হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় পরেরদিন ওই এলাকার হারুন অর রশিদ ও মন্টুকে আসামী করে মামলা (নং-০২, তারিখ- ০৪-০৭-২০০৯) দায়ের করেন। হত্যাকান্ডের সময় আল আমিনের পরিহিত লুঙ্গির গোচরে থাকা মোবাইল (নোকিয়া ১১০০) সেটটি পরে গেলে তার সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোজাম্মেল আকনকে গ্রেফতার ও মোবাইল উদ্ধার করে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রাজাপুর থানার এসআই মিজানুর রহমান।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয় মোজাম্মেল আকন। জবানবন্ধিতে তিনি আমির হোসেনের সাথে ৫০হাজার চুক্তিতে ৬জনে মিলে হত্যাকান্ড পরিচালনা করে। এ হত্যাকান্ডের মাস্টার মাইন্ড আমির হোসেন মাস্টার উল্লেখ করে মোজাম্মেল আকন আদালতকে জানায়, মো. আমির হোসেনের অবাধ্য সন্তান আল আমিন। পিতার কাছে ৫ লাখ টাকা দাবি করেছে। ওর দাবিকৃত টাকা না দিলে তাদের উপর জুলুম নির্যাতন চালাবে। তাই তাকে হত্যা করতে না পারলে আজীবন এ নির্যাতন সহ্য করতে হবে। এজন্য আল আমিনকে খুন করতে আমাদের ৫ জনকে দায়িত্ব দেয়। ৫০হাজার টাকা ব্যায়ে সে আমাদের সাথে চুক্তি করে।

ঘটনার দিন (০৩-০৭-২০০৯ তারিখ) রাতে তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার দায়িত্বও পালন করে আমির হোসেন। তার পরিকল্পনা অনুযায়ী অচেতন আল আমিনকে ঘর থেকে রাত ১১টায় গলায় তোয়ালে দিয়ে নামিয়ে নেয় রুহুল গাজী ও মোজাম্মেল আকন। অচেতন অবস্থায় থাকায় আল আমিন চিৎকার করতে না পারায় তাকে দরজায় নেয়া মাত্রই রুহুল, মোজাম্মেল, মজিবর, রশিদ, কুদ্দুস, বাবুল ঝাপটিয়ে ধরে আল আমিনেরর গলায় তোয়ালে পেচিয়ে শোয়াইয়ে ফেলা হয়। এসময় আমির হোসেন ১০/১৫হাত দূরে দাড়িয়ে থেকে তা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। ধস্তাধস্তিতে আল আমিনের লুঙ্গি খুলে গেলে গোচরে থাকা মোবাইলটি পরে যায়। সবাই ধরে টেনে হিচরে খাল পাড়ে নিয়ে শোয়াইয়া মোজাম্মেল আকন চাপাতি দিয়ে আল আমিনকে জবাই করে। মজিবর ও আইউব আলী পা, রুহুল গাজী ও রশিদ বুক, হাত, বাহু, মাথা চেপে ধরে।
বাবুল ও বেলায়েত টর্চ লাইট জ্বালিয়ে হত্যায় সহযোগিতা করে। জবাইয়ের পরে আমির হোসেনের নির্দেশে লাশ খালের ভিতরে ফেলে দেয়া হয়। এসময় হত্যাকারীরা “৫লাখ টাকা দিয়ে দিলাম” বলে উল্লাস করে ঘটনাস্থল ত্যাগ করে। আল আমিনের ব্যবহৃত মোবাইলটি সিম পরিবর্তন করে ব্যবহার করি। একই স্বীকারোক্তি দিয়েছে হত্যাকান্ডে অগ্রভাগে অংশনেয়া মজিবুর রহমান মন্টু ও আব্দুর রশিদ বড় মিয়াও।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মিজানুর রহমান সার্বিক তদন্ত কার্য সম্পন্ন করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র (নং- ৬৫, তারিখ- ২৫-০৭-২০১০) দাখিল করেন। মামলার তদন্তকার্য চলাকালে আ. রশিদ বড় মিয়া মারা যাওয়ায় তাকে এ মামলার বিচারকার্য থেকে অব্যাহতির আবেদন করেন আইও। মামলার অপর আসামী আইউব আলী ও কুদ্দুস গাজী ইতিমধ্যে মারা গেছেন। এমামলার বিচার কার্যক্রমে প্রধান পরিকল্পনা ও হত্যায় সরাসরি অংশগ্রহণকারী আমির হোসেন নিজেকে নির্দোশ প্রমাণ করে মামলা থেকে খালাস পেতে বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। পুত্র হারা শোকে মা মানসিক বিকারস্থ অবস্থায় আছেন সেই থেকেই।

ক্যাপশনঃ- ঝালকাঠি প্রেসক্লাবে রাজাপুরের আল আমিন হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন ফুফাতো ভাই ওবায়দুল হক আকন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews