1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ঝালকাঠির ইউপি নির্বাচন: চেয়ারম্যান হলেন নৌকা’র ফারুক খান

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৬৩ Time View

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকে ওয়ারেচ আলী খান ভোট পেয়েছেন ৩ হাজার ৮ ভোট।

এ নির্বাচনে ২৩ প্রার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দু’জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ভোটাররা জানিয়েছেন দিনভর ভোটগ্রহন ছিলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ। কোনো কেন্দ্রে ছিলোনা কোনো অপ্রীতীকর ঘটনা। প্রশাসনের কঠোরতা ছিলো চোখে পড়ার মতো।

রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ জানিয়েছেন এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ৬ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬ হাজার ১৬৮ জন নারী।

নব নির্বাচিত চেয়ারম্যান একই ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরী করতেন। তার চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় ২০১৮ সালের সরকারী চাকুরী আইনের ৪৪(১) ধারা অনুযায়ী তিনি চলতি বছরের পহেলা মে স্বেচ্ছায় অবসর নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আর তাকেই দেয়া হয় আওয়ামীলীগের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ওয়ারেচ আলী খান বিএনপির সমর্থন নিয়ে পুর্বে দু’বার এখানকার চেয়ারম্যান ছিলেন। আর ফারুখ খান ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, মামলাতান্ত্রিক জটিলতা থাকায় নির্বাচন অনুষ্ঠান সময়মত না হওয়ায় দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে না হয়ে দু’বছর পিছিয়ে এই ইউনিয়নের ভোট গ্রহন হয় আলাদা সময়ে।

গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী সোমবার ১৭ জুন ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews