1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলছিটি দপদপিয়া কাঠেরঘর এলাকার বরিশাল কুয়াকাটা    সড়কে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। অবরোধ কালে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। 

মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকিরসহ ১৭-১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,  সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews