1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ Time View

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ (৪০) কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে ও সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। 

স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে অজ্ঞাত দুর্বৃৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। 

ফুয়াদ কাজী জেলা পরিষদের সদস্য হানিফ মোল্লার অনুসারী ছিলেন। বেশ কিছু দিন ধরে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সাথে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিলো বলে এলাকাবাসী জানিয়েছে। ফুয়াদ কাজী জেসমিন কাজীর অনুসারী ছিল। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সাথে ফুয়াদ কাজীর সাথে দুরত্ব সৃষ্টি হয়। জেলা পরিষদ সদস্য হানিফ মোল্লার সাথে ফুয়াদ কাজীর সখ্যতা হয়।

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী আমি বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যায়। ঐ মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর শুনি৷ ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিলনা। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল।

ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানান নেই। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews