1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ, ঘাতক স্বামী আটক

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৯২ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নারগিস বেগম (৪৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নারগিস বেগম ঐ এলাকার আব্দুল আজিত হাওলাদারের (৬০) স্ত্রী। ঘটনার পরেই ঘাতক স্বামী আজিতকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। আজিত রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, নারগিস বেগম শারীরিক অসুস্থ থাকার কারণে গত দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এতে এক সময় তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে দূরত্বতার জের ধরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা লোহার সাবল দিয়ে নারগিসের মাথায় আঘাত করে আজিত। পরিবারের স্বাজনরা রক্তাক্ত জখম অবস্থায় নারগিসকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছোট মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার বলেন, ঘটনার রাতে খাবার খেয়ে লামিয়া তার মায়ের সাথে ঘরের ভিতরের কক্ষে আর তার বাবা আজিত সামনের বারান্দায় ঘুমায়। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে মায়ের চিৎকারে লামিয়ার ঘুম ভাঙ্গে। লামিয়া ঘুম থেকে জেগে মা নারগিসকে বাবা আজিত সাবল দিয়ে পেটাচ্ছে দেখে লামিয়া তার বাবাকে বাধা দিতে গিয়ে সেও হাতে আঘাত পায়।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, রাতেই ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা রুজু করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews