1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত 

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির পেট্রোল পাম্প এলাকায় সুগন্ধা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৪অক্টেবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস‍্যকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত পুলিশ সদস্য সরোয়ার হোসেন মৃধা ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার মৃত মতি হোসেন মৃধার ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার। 

পুলিশ জানায়, পিরোজপুর ভান্ডারিয়া থেকে সুগন্ধা পরিবহন বরিশাল- ব ১১-০০৮২ গাড়িটি বরিশালে যাচ্ছিল। পুলিশ সদস্য সরোয়ার হোসেন বরিশাল থেকে ঝালকাঠিতে বোনের বাড়িতে আসতেছিল পথিমধ্যে ঝালকাঠির কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি নাসির উদ্দীন সরকার জানায়, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews