1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ঝালকাঠিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুটির উপর থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বিদ্যুৎ শ্রমিক ৩৫ বছর বয়সী মো. জামাল হোসেন মোল্লা।

নিহত জামালের বাড়ি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামে। সে ঐ এলাকার দুলাল মোল্লার ছেলে। এতথ্য নিশ্চিত করেছে লাশের সুরতহালকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা জানান, বছর দুই যাবত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতের লাইন টানার কাজ করে অর্থ উপার্জন করছিলো জামাল মোল্লা। ঘটনার দিন সকাল সোয়া ১১টার দিকে পা পিছলে ঝুলে পরে। তখন তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।

আরেক প্রত্যক্ষ্যদর্শী মো. সোহেল জানান, জামাল নামের ঐ শ্রমিক উপর থেকে নিচে পড়ার পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় থেকে হাসপাতালে আনা পর্যন্ত ঐ শ্রমিকের মাথা থেকে অনেক রক্ত ঝরেছে।

ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেজেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষনা করেছেন। ডা. মেহেদী জানান, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য রোববার দুপুর ১টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews