1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে নিজের ভিটায় ঘর তুলতে দিচ্ছে না প্রতিপক্ষ, মামলা দিয়ে হয়রানি

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠির নলছিটিতে আদলতের রায় পাওয়ার পরেও নিজের বসত ভিটায় ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই বাড়ির প্রতিপক্ষের বিরুদ্ধে। নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল কাইউম মোল্লা অসহায় হয়ে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাননি।

কাইউম মোল্লা অভিযোগ করে বলেন, আমার বাড়িতে ১২০২ দাগে ২৬ ও ২৭ খতিয়ানে সাড়ে ৫ শতাংশ জমি রয়েছে। আমি প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করলে চেয়ারম্যান কাগজপত্র দেখে আমাকে জমি দখল করে দিয়েছে। পরবর্তীতে আমার প্রতিবেশী কামাল মোল্লা ও মজিবর মোল্লা চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে দখলে থাকতে দেয়নি। জমি তাদের কাছে বিক্রি করে দিতে হবে বলে হুমকি দিতে থাকে। জমি দখলে নিতে পরে ভুমিদস্যুরা আদালতে ৫টি মামলা দেয় কাইউম মোল্লার বিরুদ্ধে। সে মামলায়ও কাইউম মোল্লার পক্ষে রায় হয়েছে কিন্তু তারা সে রায়ও মানছেনা। একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে। মামলায় তারা হেরে যাওয়ায় এখন মহিলাদের দিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা দেওয়ার হুমকি দিয়েছে। ভুমিদস্যু ও মামলাবাজ কামাল মোল্লা ও মজিবর মোল্লা তাদের কাছে জমি লিখে দিতে চাপ দিচ্ছে। বৃদ্ধা মাকে নিয়ে নিজ জমিতে ঘর তুলে থাকতে পাছেনা কাইউম মোল্লা। ভুক্তভোগী কাইউম মোল্লা মাননীয় প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানান যায়, কামাল মোল্লা ও মজিবর মোল্লা শুধু কাইউম মোল্লকে নয় পাশের অন্য পরিবারকেও মামলা দিয়ে হয়রানি করেছে।

অভিযোগে বিষয় জানতে কামাল মোল্লাকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান হাওলাদার বলেন, আমি সালিসি করে দিয়েছিলাম। কিন্তু কয়দিন পরে তা না মেনে তারা উল্টো কাইউয়মের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কামাল মোল্লা ও মজিবর মোল্লা তাদের কাছে জমি বিক্রি করে দিতে বলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews