1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৮৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে পড়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চরভাটারাকান্দা আবাসনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের গার্মেন্টসকর্মী সুমন লস্করের ছেলে আব্দুল্লাহ (১০) ও আমানুল্লাহ (৯)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার নূরানী প্রথম ও দ্বিতীয় শ্রেনীতে লেখা পড়া করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে ছোটভাই আমানুল্লাকে নিয়ে আবদুল্লাহ বাড়ির পাশের ধানসিঁড়ি নদীর তীরে গোসল করতে যায়। নদী থেকে একটি চালতা ভেসে যেতে দেখে তারা সেটিকে তুলতে গেলে দু’জনেই পানিতে পড়ে যায়। দ্ইু ভাই সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পাশ্ববর্তী ঘরের খাদিজা বেগমের মেয়ে ঋতু এবং জুঁই তাদের হাবুডুবু খেতে দেখে বাড়িতে খবর দেয়। স্বজনরা আসার আগেই তারা পানিতে তলিয়ে যায়।অনেক খোঁজাখুজির পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেণ। দুই ভাই এর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি সদর থানায় ওসি মোঃ নাসির উদ্দিন সরকার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে পরিবার দাফন করার প্রস্তুতি নিয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews