1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল (৩৫), আব্দুর রাজ্জাক (২৭), সাব্বির খান (২০), শামীম হাওলাদার (১৯) ও আরিফ তালুকদার (১৪)।

পুলিশ জানায়, ঝালকাঠিতে সম্প্রতি চুরি বেড়ে যায়। সংঘবদ্ধ একটি চক্র এই চুরির সাথে জড়িত। চোরের দল বিভিন্ন বাড়িতে চেতনানাশক ট্যাবলেট খাবারে মিশিয়ে ঘরের লোকজন অজ্ঞান করে রাতে চুরি করে। অপর একটি গ্রুপ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে আসছিল। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কয়েক দিন ধরে এই চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার রাতে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

এদের মধ্যে দুইজন একটি ইজিবাইক চুরি করে পালাচ্ছিল। জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ চোরদের কাছ থেকে জব্দ করা একটি অটোরিকশা মালিকের কাছে হস্তান্তর করেছে। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, চোর চক্রটির পাঁচজনকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ চক্রের সাথে আরো অনেকে জড়িত। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews