1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে গরু জবাই করে গোশত নিয়ে গেল চোর

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে গোশত নিয়ে গেছে চোরচক্র।

শনিবার মধ্যরাতে কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচঁরীর জমাদ্দার হাট এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটির মালিক চেচঁরী রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমাদ্দার হাট এলাকার শামসুল হক ফরাজির ছেলে মো. ফারুক ফরাজি। 

ফারুক ফরাজি বলেন, তার গোয়ালে ৫টি গরু ছিল।  রবিবার ভোরে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং একটি গরু নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে চামড়ার রং ও রশি দেখে গরুটি তাঁর বলে নিশ্চিত হন ফারুক ফরাজি।

স্থানীয়রা জানান, চোরচক্র রাতে কৃষকের গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে চোরচক্রের আঁতাত রয়েছে। জীবন্ত গরু নিয়ে ধরা পড়ার ভয়ে জবাই করে বস্তা ভরে মাংস নিয়ে কসাইদের কাছে বিক্রি করেছে তারা।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews