1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে অস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩১ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আনসার কমান্ডার সুমনের সহায়তায় দেশীয় তৈরি একটা একনালা পাইপগান, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চাড়াখালি এলাকার মৃত সুলতান মৃধার পরিত্যাক্ত একটি টিনশেড ভবন এর মধ্য থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দশ বছর আগে থেকে সুলতান মৃধার টিনশেড ভবনটি পরিত্যাক্ত অবস্থায় থাকায় দিনে দিনে এখানে একটি মাদকের আখড়ায় পরিণত হয়। ঘটনার দিন সকালে গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন হোসেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিত্যাক্ত ভবনের দোতলায় থাকা পুরাতন একটি ট্রাঙ্ক থেকে এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইযাবা, ১ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন জানান, পরিত্যাক্ত ভবনের মধ্যে মাদকের আখড়া তৈরি হওয়ায় অনেক দিন থেকে আমরা নজরে নজরে রেখেছি। ঘটনার দিন মঙ্গলবার সকালে ভবনের মধ্যে লোকজন টের পেয়ে সুমন ও তার সহকর্মী মেহেদি ঘটনা স্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ঘরের মধ্যে থাকা ৩ জন ছেলে অস্ত্রসহ মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে ঐ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, দেশীয় তৈরী সদৃশ এক নালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইয়াবা, ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডাইরী মুলে এগুলো আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews