সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকা হতে ০১ (এক) কেজি শুকনা গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকায় গতকাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসাআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন বড়তারা ইউপির অন্তর্গত নিশ্চিন্তা বাজারের চারমাথার উত্তর পার্শ্বে মোঃ আবু কালাম মন্ডল-এর হার্ডওয়ার-এর দোকানের সামনে হতে ০১ (এক) কেজি শুকনা গাঁজা সহ আসামী মোঃ আবু কালাম মন্ডল (৭২), পিতা- মৃত জাফর আলী মন্ডল, সাং-নিশ্চিন্তা, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ আবু কালাম মন্ডল এর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।