সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১১-০৬-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই (নিঃ) জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির চেঁচড়া গ্রামস্থ মোঃ শামছুল হক এর বসতবাড়ী হতে আসামী ১। মোছাঃ মজিদা বেগম(৫০), স্বামী-মোঃ শামছুল হক, সাং-চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোছাঃ মজিদা বেগম একজন পেশাদার ও তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। জেলা পুলিশ কর্তৃক তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।