সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হতে অদ্য ২৪-০৪-২০২২ খ্রিঃ তারিখ ৩৫০ পিচ এ্যাম্পল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাঁচবিবি থানার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের অন্তর্গত উত্তর গোপালপুর গ্রামস্থ আটাপাড়া রেলগেট হতে মোড়ের হাট গামী পাকা রাস্তায় উত্তর গোপালপুর ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই মর্মে সংবাদ পেয়ে উত্তর গোপালপুর ব্রিজের উপর হতে ৩৫০ পিচ এ্যাম্পল উদ্ধার পূর্বক আসামী আসাদুল ইসলাম (৩০), পিতা, আমজাদ হোসেন; সাং, পূর্ব উচনা; থানা, পাঁচবিবি; জেলা, জয়পুরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।