1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

জয়পুরহাটে সাজেদা ইসলাম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ Time View


সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ


আজ মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের জামালগঞ্জ রোডের জানিয়ার বাগান এলাকার ডা. পারভীন আক্তারের বাসার ৫ম তলার ভাড়াটিয়া ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, নিহত সাজেদা একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট চাকরিজীবী । তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেয়। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান রয়েছে।

বড় মেয়ে হাবিবা তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । আজকে পরীক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

সদর থানার ওসি আরও জানান, কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews