1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের লতিরাজ কচু এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে

  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৬৩ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জেলার ব্র্যান্ডিং হিসেবে খ্যাতি প্রাপ্ত লতিরাজ কচু এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বিদেশে। অথচ সরকার এখান থেকে রাজস্ব পেলেও জয়পুরহাটে বেচা কেনার জন্য এর নির্দিষ্ট কোনো হাট বাজার নেই। লতিরাজ কচু চাষ বেশী লাভজনক হওয়ায় এখানকার কৃষকদের ভাগ্য বদলাতে শুরু করেছে। এ জন্যই কচুর লতিকে এখানকার মানুষ মূলত রাজ লতি হিসেবে অভিহিত করে থাকেন।

তবে এখানে সীমাবদ্ধতা হচ্ছে, রপ্তানির জন্য প্রসেসিং করতে লতি পাঠাতে হয় ঢাকা কিংবা চট্রগ্রামে। তাই অত্র অঞ্চলের কচু চাষি এবং ব্যবসায়ীরা মনে করেন, জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারিভাবে প্রসেসিং সেন্টার গড়ে তুলতে পারলে একদিকে যেমন সময় ও শ্রম বাঁচবে এবং জেলাবাসীর আশা আকাঙ্খা পূরণ হবে, তেমনিভাবে ব্যপক কর্মসংস্থান গড়ে উঠবে এবং যার ফলে অত্র অঞ্চলের বেকার সমস্যাও কিছুটা দুর হবে।
প্রায় ৩০ বছর আগে জয়পুরহাটের পাঁচবিবি তে সীমিত আকারে কৃষকরা কচু চাষ শুরু করেছিল। নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অন্যান্য ফসলের তুলনাই অধিক লাভবান হওয়ায় কৃষকেরা মূলত ঝুকে পরে কচু চাষের দিকে। দেশের গন্ডি ছাড়িয়ে ১৯৯৮ সাল থেকে কচু লতি বিদেশে রপ্তানি শুরু হয়। ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া সহ এখন বিশ্বের প্রায় ২৫/২৬ টিরও বেশী দেশে এখন লতিরাজ কচু রপ্তানি হচ্ছে। এখানকার উৎপাদিত ৪০% কচু বিদেশে রপ্তানি হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, জয়পুরহাটে কচু প্রসেসিং সেন্টারের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও জয়পুরহাটের পাঁচবিবি তে অত্র অঞ্চলেই কচু প্রসেসিং সেন্টারের দাবি জানিয়েছেন পাঁচবিবি পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এখানে বর্তমানে ১২৫০ হেক্টর জমিতে লতিরাজ কচু চাষ হচ্ছে এবং স্থানীয় হাটগুলোতে প্রকারভেদে ২০টাকা থেকে ৫০ টাকা দরে ক্রয় বিক্রয় করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এবং জেলাতে কচু লতি প্রসেসিং সেন্টার চালু হলে লতিরাজ কচু রপ্তানিতে দেশ আরো একধাপ এগিয়ে যাবে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
লতি রাজ কচু এবং সোনালি মুরগির খ্যাতির জন্য জয়পুরহাটের স্লোগানই হচ্ছে, “সোনালি মুরগি-লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews