শেখ সফিকুল ইসলাম সফিক, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে লক্ষীরাণী সরকার (৪০) নামে এক দরিদ্র কৃষাণির মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার সদরের দত্তপাড়া গ্রামের জতিস সরকারের স্ত্রী।
জানা যায় ০৪ মে সোমবার জীবিকার তাগিদে ঐ গ্রামের হাওড়ের ভানু হাজীর পুকুরপাড় নামক স্থানে জমিতে ধান কুড়াতে গিয়ে সন্ধ্যায় বজ্রপাতে ঘটনাস্থলেই ঐ কৃষাণির মৃত্যু হয়। নিহত লক্ষীরাণী সরকার দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জননী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।