1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১
শিরোনাম
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১ বিশ্বনাথের ইলামের গাঁও- আটঘর গ্রামের রাস্তায় লাইটিংয়ের উদ্ধোধন বিশ্বনাথের সৎপুর কামিল মাদ্রাসায় সোনাপুর গ্রুপের দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  খুলনা বিভাগীয় কমিশনারের সাথে লোহাগড়ার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ও বৃক্ষ রোপণ বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী

নরসিংদীর জীতরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ও টিডিরচর ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর দখল এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনার জেরে প্রায় ২০০ জন বিএনপি সমর্থক বাড়িছাড়া হয়ে বিভিন্ন স্থানে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

জীতরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া অভিযোগ করে বলেন, এলাকায় পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তাদের বাড়িঘর দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করার মতো ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, ঘরবাড়ি দখল করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করছে। বর্তমানে অন্তত ২০০ মানুষ বাড়িছাড়া অবস্থায় রয়েছেন।”

চান মিয়ার ভাষ্য, অনেক পরিবার নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে থাকতে পারছে না। কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কেউ অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন। বাড়িতে ফিরলেই হামলার আশঙ্কা থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হামলা ও দখল-পীড়নের ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় আতঙ্ক আরও বেড়েছে।

বিএনপির এই নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা হলেন— সামসুদ্দীন, সোর্মি, আশরাফুল, ওহাব, কাদির, আনার, জামাল, আকতার, মঈনুদ্দীন, সহিদুল, আনিসুল, জাকির, আব্দুল, সংগ্রাম, শামিম, রফিক, রাজু, রহিম, সামসু ও অহিদুর।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সাম্প্রতিক সময়ে জীতরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকেই স্বাভাবিকভাবে কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে মো. চান মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews