1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

জমি সংক্রান্ত বিরোধের জেরে আনসার সদস্যকে কুপিয়েছে প্রতিপক্ষরা

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

মো. নাঈম, ঝালকাঠি শহর প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের পাশে মো. শেখ সাইদ নামে এক আনসার সদস্যকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার রাত ৮টার আগে এ ঘটনা ঘটে।

আহত মো. শেখ সাইদ (৪২) কে পথচারীরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে থাকা চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করেন। আহত যুবক ঝালকাঠি সদরের ৭ নং বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠি এলাকার মৃত শেখ কালুর ছেলে মো. শেখ সাঈদ (৪২)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া অগ্রণী ব্যাংকের আনসার সদস্য। আহত আনসার সদস্য বলেন, ‘সম্প্রতী ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টিতে একটি জমি নিয়ে কাউন্সিলর কামাল শরীফের সাথে তার বিরোধ চলছিলো। কামালের বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। ঘটনার বিবরণ দিয়ে শেখ সাইদ আরো বলেন, ঢাকায় সংবাদ সম্মেলনের পর থেকে কামাল শরীফ আমাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিচ্ছিলো। শনিবার রাতে আমি মামলার কাজে আইনজীবী সমিতিতে এ্যাডভোকেট বনি আমিন বাকলাইয়ের চেম্বারে যাই। সেখান থেকে ফেরার সময় আমাকে মোটরসাইকেলে একদল হেলমেড পরিহিত দুর্বৃত্তরা আক্রমন করে এবং কুপিয়েছে। আমি মাটিতে লুটিয়ে পড়লে ওরা আমার মৃত্যু নিশ্চিত ভেবে আমাকে ফেলে চলে যায়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর কামাল শরীফ বলেন, কোনো আনসার সদস্যের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ নেই। যে ঘটনা ঘটেছে সেটায় আমাকে মিথ্যো জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews