জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২৯.০১.২০২৫ বৃহস্পতিবার
কুড়িগ্রামের চিলমারীতে ৫ কেজি ১০০গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা সহ শামীম নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার চিলমারী থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিলমারী উপজেলার রমনা ফেরিঘাট এলাকা থেকে ভূরুঙ্গামারী উপজেলার মইদাম এলাকার মাদক চোরাকারবারি শামীম হোসেন (২৩) কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
চিলমারী থানায় গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।