1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঘুষ দাবি করায় ফুলবাড়ী থানার এসআই আইয়ুব ক্লোজড

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১৮ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৪.১০.২০২৩ বুধবার

ওয়ারেন্টভুক্ত আসামি না হলেও এক ব্যক্তিকে আটক করে মোটা অংকের ঘুষ দাবির অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার এসআই আইয়ুব আলীকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মৃত গমির উদ্দিনের ছেলে মজিদুল হকের (৫০) সঙ্গে একই এলাকার বছির উদ্দিনের জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন বছির উদ্দিন। বছির উদ্দিনের অভিযোগে মামলা রেকর্ড না করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিরোধ মীমাংসার সিদ্ধান্ত হয়। কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসআই আইয়ুব আলী ওই অভিযোগের অজুহাতে বিভিন্ন সময় বিবাদীকে হয়রানিসহ উৎকোচ দাবি করেন।

উৎকোচ না পেয়ে গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এসআই আইয়ুব মজিদুল হককে তার বাড়ি থেকে তুলে এনে থানার একটি কক্ষে আটক করে রাখেন। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য মজিদুলের পরিবার এবং ওই এলাকার জনপ্রতিনিধি লায়লা বেগমের কাছে ১ লাখ টাকা দাবি করেন। মজিদুলের পরিবার বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারকে অবগত করলে তিনি ফুলবাড়ী থানায় গিয়ে উৎকোচ দাবির প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত এসআই আইয়ুব আলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য লায়লা বেগম জানান, এসআই আইয়ুব আমার কাছ থেকে ইতিপূর্বে মজিদুলের নামে মামলা হবে না বলে ৬ হাজার টাকা কৌশলে উৎকোচ নেন। আবার থানায় মামলা মীমাংসার কথা বলে প্রকাশ্যেই ১ লাখ টাকা দাবি করেন।

নিরীহ ব্যক্তিকে আটকে ঘুষ দাবির অভিযোগে এসআই ক্লোজড
জেল থেকে বেরিয়ে খুনের হুমকি আসামিদের
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অন্যায়ভাবে মজিদুল হককে এসআই আইয়ুব থানায় এনে আটক করে রাখেন। বিষয়টি কুড়িগ্রামের পুলিশ সুপার জানার পর আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় এবং এসআই আইয়ুবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই এসআই আইয়ুবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, ক্ষমতার অপব্যবহার করে একজন গরিব অসহায় মানুষকে কোনো কারণ ছাড়াই থানার একটি রুমে আটক করে রাখা হয়েছে এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। আমি বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews