1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

গোলাপগঞ্জে বারণী উৎসব থেকে ২৪ মহিলাসহ আন্ত জেলা চোর চক্রের ২৭ সদস্য আটক

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:

গোলাপগঞ্জে হিন্দু ধর্মের বারণী উৎসব থেকে আন্ত জেলা চোর চক্রের ২৭ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। তাদের মধ্যে ২৫ জন মহিলা চোর রয়েছে। এসময় তাদের কাছ থেকে স্বর্ণ, রৌপ্য সহ মূল্যবান অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

হিন্দু ধর্মের মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে প্রতি বছর চৈত্র মাসের প্রতি রোববারে বারণী উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে চুরি করতে এসে প্রথম দিনেই তারা ধরা পড়ে যায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রেস ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

স্থানীয় হিন্দুরা প্রতি বছর চৈত্র মাসের প্রতি রোববারে এ উৎসবের আয়োজন করলেও দেশের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মের অনুসারীরা এতে অংশগ্রহণ করে থাকেন। এবারও গত ২ এপ্রিল রোববার বারণী উৎসব চলাকালীন সময়ে চোর চক্রের সদস্যরা তারা হিন্দু না হয়ে হিন্দু মহিলার পোষাক পরিচ্ছেদ ও হাতে শাঁখা পরে মহিলাদের মধ্যে মিশে যায়। এসময় তারা বিভিন্ন মহিলার স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল, মোবাইল ইত্যাদি চুরি করতে থাকলে প্রথমে একজন ধরা পড়ে। ধৃত মহিলা চোরকে জিজ্ঞাস করলে সে জানায় তার বাড়ী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তথ্যে বেরিয়ে আসে অনেক অজানা কথা। পরবর্তীতে জানা যায় তারা তিনটি মাইক্রো ভাড়া করে একটি সংঘবদ্ধ দল গোলাপগঞ্জে এসেছে। বারণী মেলা পরে তার গোলাপগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে ঈদকে সামনে রেখে চুরির লক্ষে প্রস্তুতি নিয়েছে। পুলিশ বিষয়টি জানার পর এক এক করে ২৭ জন চোরকে আটক করে। তাদের মধ্যে ২৪ জনের বাড়ী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ধরম-ল গ্রামে। বাকী ৩ জন সিলেটের বিভিন্ন এলাকার অধিবাসী। তাদের কাছ থেকে স্বর্ণ রৌপ্য সহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি সর্ব মহলকে অবহিত করতে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়। এতে বিষয়টি লিখিত ভাবে তুলে ধরেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।

এসময় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও অফিসার ইনজার্জ (তদন্ত) সুমন সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এতো চোর এক সঙ্গে ধরা পড়ার বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ২৪ জন মহিলা চোর আটকের বিষয়টি বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। অনেক মহিলার সঙ্গে দুধের শিশু সহ ছোট ছোট ছেলে মেয়ে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews